রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩০

বিপুল পরিমাণ মাদক উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযান চালিয়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট ৬ কেজি গাঁজা এবং ২৬৪ বোতল ফেনসিডিল/এসকাফ জাতীয় মাদক সিরাপ জব্দ করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে গেল রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে চোরাই পথে ভারত থেকে আনা ২৬৪ বোতল ফেনসিডিল/এসকাফ জাতীয় মাদক সিরাপ এবং ৬ কেজি গাঁজা।
জব্দকৃত এই মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
​বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও নিয়মিত মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে মহেশপুর থানা ওসি জনাব, মেহেদী হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।