শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪১

পিটিয়ে হত্যা এক যুবককে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি চা বাগানে। মৃত ইমাম উদ্দিন (৩৮) উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পুলিশ বাগানের একটি কক্ষ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় পুলিশ বাগানের সহকারী ব্যবস্থাপক কপিল উদ্দিন লিটন, কর্মচারী নিরঞ্জন গোয়ালা ও আক্কেল প্রধানকে আটক করেছেন।
গোয়াইনঘাট থানার ওসি জনাব, সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, হত্যার পেছনে একাধিক কারণ থাকতে পারে। কেউ বলছে, চোর সন্দেহে ইমাম উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং কেউ বলছে, এর পেছনে নারী-সংক্রান্ত বিষয় রয়েছে। মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।