বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৩

মানববন্ধন, বাঁধ রক্ষার দাবিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিস্তা নদীতে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, আর এ মানববন্ধন হয়েছে রংপুরের গংগাচড়া উপজেলার চর বিনবিনা এলাকায়।
বাঁধ ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিস্তা নদী পাড়ের মানুষের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুনতাসির মামুন, এনসিপির রংপুর জেলা আহ্বায়ক মো. আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের গংগাচড়া উপজেলা আহ্বায়ক মমিনুর রহমান, গংগাচড়া উপজেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, সদস্য সচিব মোরসালিনসহ স্থানীয় তিস্তা নদীর পাড়ের লোকজন।