বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫২

জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টানা ভারী বৃষ্টিপাতের ফলে ঢাকা রাজধানীতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নাগরিক দুর্ভোগ কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) দ্রুত পানি অপসারণ ও ড্রেনেজ সচল রাখতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেন।
রোববার চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক জনাব, শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জলাবদ্ধতা দ্রুত নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট টিমগুলো মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।