বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩৮

জরিমানা এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জরিমানা এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। জাতীয় সম্পদ রক্ষায় নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন নরসিংদী জেলা প্রশাসন।
নরসিংদী সদর উপজেলার হেমেন্দ্র সাহার মোড় ও চৌয়ালা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানকালে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করায় দুটি মামলায় ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বিচ্ছিন্ন করা হয় সব অবৈধ গ্যাস সংযোগ।
মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কারিগরি দলের সহযোগিতায় এবং নরসিংদী জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ।