মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৩

বাড়ি ফিরছেন মানুষ এবং কমছে বন্যার পানি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কমতে শুরু করেছে হবিগঞ্জে বন্যার পানি। পানি নামতে থাকায় আশ্রয়কেন্দ্র ও স্বজনদের বাড়িতে আশ্রয় নেওয়া মানুষ নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে পানি কমলেও দুর্ভোগ কমেনি। রাস্তা-ঘাট, বসতঘর ও আঙিনায় কাদা জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বানভাসি মানুষ।
জানা গেছে, টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। এরপর লস্করপুর, লামাতাসি ও পইল ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েন।
পানি কমতে শুরু করায় ধীরে ধীরে সড়ক, ফসলি জমি ও মাছের ঘের থেকে পানি নেমে যাচ্ছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জনাব, জিএম সরফরাজ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।