বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪০

রোস্তোরাঁয় অভিযান এবং জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রোস্তোরাঁয় অভিযান এবং জরিমানা। চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদে একটি রেস্তোরাঁ ও ফাস্ট ফুডের প্রধান রান্নাঘরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, শিফাত বিনতে আরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম কার্যালয়ের অফিসার ফরহানুল ইসলামসহ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সিএমপির একটি টিম।