বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৪

পাওনা টাকার জেরে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাওনা টাকাকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন খুন হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই শাহিন মিয়া (২৬) পলাতক রয়েছেন।
মৃত শাবানা বেগম (২৩) মাধবপুর গ্রামের প্রবাসী আফজল মিয়ার মেয়ে। খবর পেয়ে শনিবার রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নবীগঞ্জ থানার ওসি জনাব, মোহাম্মদ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।