মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০১

অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক দুটি অভিযানে কক্সবাজারের উখিয়ায় এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। তবে এসব ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা ইয়াবার মধ্যে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট বালুখালী সীমান্তসংলগ্ন ফাইসা খালে একটি নৌকার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল। এ সময় সেখান থেকে একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আর নারিকেল বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি জলাভূমির নিচে লুকিয়ে রাখা আরও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায়ও কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩১ আগস্ট) রাতে উখিয়ার বালুখালী সীমান্তসংলগ্ন ফাইসা খাল ও নারিকেলবাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে এসব তথ্য জানা যায়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. জহিরুল ইসলাম বলেন,
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।