সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৬

মাদকবিরোধী অভিযানে মাদকসেবী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৭ জন মাদকসেবীকে গ্রেফতার করেছেন পুলিশ। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিহারী ক্যাম্পের ফয়সাল (২২), মো. ওয়াসীম (২৪), মো. সায়েম (২২), আনিছ মল্লিক (৫৫), মো. নাছির (৪০), কদমতলীর হাবিবুর রহমান (২৪), আবদুল হামিদ (৩৮), সুমিলপাড়ার মো. রাজ (২২), হাগুড্ডু মিয়া (৫০), আইলপাড়ার মো. সুলতান (৩৫), নাভানা সিটির মো. রাসেল (২৯), সোনামিয়া মার্কেটের মিলন (৪০), সুমিলপাড়া নতুন বাজারের সেন্টু মিয়া (২৪), মিজমিজি পাগলাবাড়ির হেলাল মিয়া (২৭), মো. রিয়াজ (২১), মো. আরিফ (২৬) এবং সিআই খোলার রানা হোসেন (৩৪)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. এমদাদুল হক জানান, রোববার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।