শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৬

সফল নারী উদ্যোক্তা, খাদ্য রং তৈরিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রথমবারের মতো বরিশালে দেশীয় ফল, শাকসবজি, গাছের ছাল ও ফুলের নির্যাস ব্যবহার করে প্রাকৃতিক খাদ্য রং (ন্যাচারাল ফুড কালার) উদ্ভাবন করে প্রশংসা কুড়িয়েছেন নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস। কৃত্রিম কেমিক্যালভিত্তিক খাদ্য রঙের বিকল্প হিসেবে তার এ উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
জানা গেছে, দেশীয় বিভিন্ন ফল, শাকসবজি, গাছের ছাল ও ফুলের রস থেকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তিনি খাদ্য রং তৈরি করেছেন। এই রং ব্যবহার করে পিঠা, লাড্ডু, কেক, ক্যান্ডিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনেও সফল হয়েছেন তিনি।
উদ্যোক্তার এই উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহায়তা দিয়েছে বরিশাল বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তর। সফল নারী উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনার জনাব, খলিল আহমেদের সঙ্গে মতবিনিময় করেন বিভাগীয় কৃষি বিভাগের কর্মকর্তারা।
এ সময় বিভাগীয় কমিশনার জান্নাতুল ফেরদৌসের উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তার গবেষণা ও উৎপাদন কার্যক্রম আরো এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।