সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৮

ক্লিনিক ও ডায়াগনস্টিক সিলগালা, জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান সিলগালা করেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, আর এ ঘটনা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। একই সাথে অনিয়মের দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, এ. এস. এম. শাহনেওয়াজ মেহেদী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, এ এস এম শাহনেওয়াজ মেহেদী জানান, প্রতিষ্ঠান দুটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। এমনকি রোগী ভর্তি রেখে চিকিৎসা দেয়া হলেও সেখানে কোনো নিবন্ধিত চিকিৎসক কিংবা নার্স উপস্থিত ছিলেন না।
উপজেলা প্রশাসন জানায়, প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া চিকিৎসাসেবা পরিচালনার দায়ে এ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।