ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু। ঢাকা রাজধানীর কদমতলী থানাধীন নামা-শ্যামপুর এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে অপর এক ছিনতাইকারী খুন হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
আজ শনিবার (২৯ আগস্ট) ভোরে ঢাকা নামা শ্যামপুর বড়ইতলা ভাঙ্গা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে পাঁচটায় তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।