ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গৃহবধূকে হত্যার ঘটনায় গ্রেফতার। পরকীয়া সম্পর্কে টানাপোড়েনের জেরে মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেকে নিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে আফসার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই নারীকে নির্জন ফসলের মাঠে নিয়ে কাপড়ের আঁচল দিয়ে শ্বাসরোধ করে ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধ থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার বিকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সারওয়ার আলম।