বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৯

উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গী হাজি মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে বস্তির সামনের সড়কে মানববন্ধন ও একটি বিক্ষোভ মিছিলসহ মহাসড়ক অবরোধ করেন বস্তিবাসী।
মিছিলটি টঙ্গী বাজার থেকে বের হয়ে স্টেশন রোড প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভার ব্রিজের ওপর ওঠে, পরে সেখানে বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশে অবস্থান নিয়ে অবরোধ করেন।
বিক্ষোভকারীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে হাজির মাজার বস্তি উচ্ছেদ করায় শত শত পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। উচ্ছেদের আগে তাদের থাকার ব্যবস্থা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আরিফুর রহমান বলেন, বস্তিবাসীকে বুঝিয়ে রাস্তা থেকে সরানো হয়েছে এবং দুই থেকে তিন মিনিটের মধ্যে তারা অবরোধ তুলে নেন।