বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৪

হত্যার ঘটনায় আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যার ঘটনায় আসামি গ্রেফতার। ভোলার চরফ্যাশনে আলাউদ্দিন রাঢ়ী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছেন পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন, ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর চর মঙ্গল এলাকার মরহুম কাদের দালালের ছেলে মো: দুলাল দালাল (৫০) ও একই এলাকার মরহুম আ: মোনাফের ছেলে মো: হেমায়েত (৪৫)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।