মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০২

ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাম্বুরা গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, আর এ ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর শাহবাগ থানাধীন বাংলামোটর এলাকায়। শনিবার মরদেহটি উদ্ধার করা হয়।
অজ্ঞাতনামা ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে ছিল গেঞ্জি ও থ্রি কোয়ার্টার প্যান্ট।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, ট্রিপল নাইনে সংবাদ পেয়ে ঢাকা রাজধানীর শাহবাগ থানাধীন বাংলামোটর এলাকায় ২৫ কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির জাম্বুরা গাছের সঙ্গে ইন্টারনেটের তার দ্বারা গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবক ভবঘুরে ভাসমান প্রকৃতির। তার পরিচয় জানার চেষ্টা চলছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।