সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৭

এক কিশোর ছুরিকাঘাতে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. জিহাদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার পূর্ব কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। এ ঘটনায় এলকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের ধরতে পুলিশের তিনটি ইউনিট কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।