শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১০

বাড়তে পারে বৃষ্টি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়তে পারে বৃষ্টি। শ্রাবণের প্রথম দিনে দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ শুক্রবার থেকেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি শক্তিশালী নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা কম। তবে এর পর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশজুড়ে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর ইতোমধ্যে উত্তাল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের নৌবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে।