শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৫৭

মাদকসেবীর কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩ মাদকসেবীকে মাদকবিরোধী অভিযানে দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট এলাকায় জোতরঘুপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা, শাহানা আফরোজ ঘটনাস্থলেই মুক্তা রায় (৪৫) ও মো. জীবন ইসলাম (২৪) কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে অর্থদণ্ড এবং মো. মিশুক রায়হান (২৬) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় থানার ওসি মো. মাহামুদুন-নবী উপস্থিত ছিলেন।