ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুনঃখনন করা গৌরনদীর বাটাজোর খালের পাড়ে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান, আর এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হয়েছে বরিশালের গৌরনদীতে। এ কর্মসূচির আওতায় বাটাজোর খালের পাড়ে ৬ হাজার গাছের চারা রোপণ করা হবে।
আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে পুনঃখনন করা সরিকল খালের পাশে নারকেল গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
গাছের চারা রোপণ শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।
বৃক্ষরোপণ শেষে বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী ৬১৩ জনের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন।