বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩৭

বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
আইএসপিআর জানায়, বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মাঠপর্যায়ে নিয়োজিত সদস্যরা দুর্গম এলাকায় পৌঁছে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট নিরসনে নিরাপদ পানি সরবরাহ এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এছাড়া বন্যাকবলিত এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গেও সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইএসপিআর।