বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪০

দুইজন রোহিঙ্গা গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্রেফতার এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সি কন্যাশিশুকে আইনগত প্রক্রিয়া শেষে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে, আর এ গ্রেফতারের ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত থেকে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে দুই নারী কনস্টেবলসহ পুলিশের নিরাপত্তায় তাদের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।
দুর্গাপুর থানার ওসি জনাব, খন্দকার শাকের আহমেদ বলেন, উদ্ধার হওয়া নারী ও শিশুর পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।