সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৬

মিয়ানমারের নাগরিক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মিয়ানমারের আট নাগরিককে আটক। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি। গতকাল শুক্রবার (১০ জুলাই) ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া নামক এলাকা থেকে তাঁদের আটক করা হয়। সন্ধ্যায় আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০), ও মংতা নাইং (২০)।
জানা গেছে, আটককৃতদের মধ্যে মংবা তংচংগা নামের একজন নিজেকে বাংলাদেশি নাগরিক দাবি করেন। যদিও পরবর্তীকালে তাঁর জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন পর্যবেক্ষণে কোনো তথ্য পাওয়া যায়নি।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, এস এম খায়রুল আলম বলেন, আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক, তবে মিয়ানমারের কোনো বাহিনীর সদস্য কি না- তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।