শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৮

আক্রান্ত এবং মৃত্যু করোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে ৪১ হাজার ৩২৮ জন। মারা গেছে ১৬৩ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৮০২ জন। মারা গেছে ৬৮ লাখ ৬৩ হাজার ৬৪০ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৯৬ লাখ ছয় হাজার ৮৯ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৩১৫ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৮৩৩ জনের।
তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৫১৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৫০৮ জন মানুষের।