রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০২

ঘের নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানব-বন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কৃষিজমিতে মাছের ঘের নির্মাণের প্রতিবাদে মাদারীপুরের ডাসারে মানব-বন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। আজ রবিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কৃষকদের অভিযোগ, ডাসার ইউনিয়নের গোপালসেন, কালাইতলা ও জীনবাড়ি মৌজার প্রায় ৮০ একর জমিতে তারা দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছেন। ওই জমির কিছু অংশ একজনে ভাড়া নেন এবং ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে মাছের ঘের নির্মাণের কাজ শুরু করেন।
এতে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কৃষকরা জানান, বিষয়টি তারা লিখিতভাবে জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন।