সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৪

রোহিঙ্গা যুবক গ্রেফতার ইয়াবাসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই রোহিঙ্গা যুবককে ৮০ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আর এই ঘটনা নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে।
আজ বুধবার (২ মার্চ) সকালে আটককৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভাসানচর থানার ওসি জনাব, রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভাসানচরের গাজী চেয়ারম্যানের দোকান সংলগ্ন সবজি বাগান থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।