ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খেলতে গিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই বছর বয়সী চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু আব্দুল্যা আল আরাফ ও মিফতাহুল জান্নাত একই দিনে জন্মগ্রহণ করেছিল। আবার একই দিনে তাদের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং জান্নাত আশরাফুল ইসলামের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাহফুজ আলম।