ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সন্ত্রাসী গ্রুপের দুইজন সদস্য গ্রেফতার। ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলায় পলাশ (২৮) ও তোতা মিয়া ওরফে রাব্বিকে (২২) গ্রেফতার করেছেন এসআরবি-২। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে গতকাল শনিবার রায়েরবাজার ও বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর জনাব, এম মুবীন রহমান তাপস।