ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযান চালিয়ে কুড়িগ্রামে তিনজন মাদক কারবারি গ্রেফতারসহ ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের মোট মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।
আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।