সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০২

জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন-৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে এক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদীতে। গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও ও সংবাদ কর্মিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি জনাব, তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার, আগৈলঝাড়া উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী সুচিত্রা বাড়ৈ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিল্পী বনিক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরনদী উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ দলোয়ার হোসেন। কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে তুলে ধরতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সামাজিক শান্তি বজায় রাখার বিষয়ে মতামত তুলে ধরা হয়।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”