বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৭

পানিতে ডুবে এক শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ির পাশে বিলের পানিতে ডুবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে মোহাম্মদ আলী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া সিংগিডোবা বিলে এ ঘটনা ঘটে। শিশু মোহাম্মদ আলী সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।
বকশীগঞ্জ থানাধীন বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।