রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৬

ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে নিহতের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই জন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোঃ মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে হামিদপুর এলাকায় একটি ট্রাক গ্যারেজ থেকে বের হয়ে সড়কে উঠছিল।
এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ওসি জনাব, মোঃ মোকছেদুর রহমান জানান, নিহতদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।