ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইন এলাকায় যুবকের দ্বিখণ্ডিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩৫-৪০ বছর বয়সী ওই যুবকের লাশ রেললাইনের ওপর পড়ে ছিল। তবে স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছেন না। কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন সেটিও তারা বলতে পারছেন না। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, এস এম শফিকুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।