ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেনুমিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, মো. ফাহিম (৩) ও মো. লাবিব (২)। তারা স্থানীয় বাসিন্দা মো. সাহেদ ও আমেনা খাতুন দম্পতির সন্তান।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহীন মিয়া বলেন, আমরা ঘটনাটি শুনেছি এবং কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।