শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫২

সড়ক দুর্ঘটনায় কয়েকজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে, আর এ ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে। এতে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম, জয়নাল আবেদিন ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ূন রশিদ। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও দুইজন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. ফয়েজুল আজীম নোমান জানান, বাসের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।