ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাম্প দিয়ে বাসার পেছনের জমে থাকা পানি সেচ দিতে গিয়ে ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে ফতুল্লার শিহাচর বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা আমির আলীর স্ত্রী রোকসানা (৫৫) ও তাদের মেয়ে লামিয়া আক্তার (২২)। নিহত লামিয়া নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শরিফুল ইসলাম বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছিল।