শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৫

গাছ ফেলে ডাকাতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাছ ফেলে একাধিক মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সড়কে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, দেশীয় অস্ত্রসজ্জিত প্রায় ১৫ সদস্যের একটি ডাকাত দল ওই সড়কে গাছ ফেলে পথরোধ করে। এরপর একে একে তিনটি মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. জিয়াউর রহমান বলেন, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব শিগগিরই ডাকাত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।