শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৮

দুইজন নিহত বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাসের সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আর এ ঘটনা নাটোরে।
নিহতরা হলেন, সিংড়ার বড় বারইহাটি গ্রামের আবু তাহেরের ছেলে ভ্যানচালক আক্তার মৃধা (৪৮) ও একই এলাকার খয়রুদ্দিনের ছেলে ভ্যানের যাত্রী মো. মোজাম্মেল (৪০)।
শনিবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে নাটোর শহরের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মহাবুবুর রহমান জানান, বগুড়া থেকে নাটোরগামী একটি পরিবহনের বাস চার্জার ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে পুলিশ বাসটিকে বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।