শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৫

এক তরুণের মৃত্যু নির্মাণাধীন ভবন থেকে পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোহাম্মদ সাকিব (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে ঢাকা রাজধানীর মতিঝিলে ফকিরাপুল জমিদার বাড়ির গেট কাঁচাবাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।