শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৯

তিনজন সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে টাঙ্গাইল জেলার ধনবাড়ীতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হন আরও একজন।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, নিহতের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপের চালক। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।