ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফুটবল খেলাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিতু মোল্যা (২০) নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুইজনকে আটক করেছেন পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল্লাহ আল মামুন জানান, বাবুপুর ও কুলশুর গ্রামের দুটি দলের ফুটবল খেলাকে কেন্দ্র করে জিল্লুর রহমান নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে বাবুপুর গ্রামের জামাল শেখের ছেলে রাতুল শেখ (২২) ও হাবি শেখের ছেলে সজীব শেখকে (২০) আটক করেছেন পুলিশ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে।