শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৬

বেশ অনেকগুলোর মামলার আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যাচেষ্টা মামলায় লক্ষ্মীপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফ প্রকাশ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছেন র‍্যাব। তার বিরুদ্ধে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যাসহ নানা অপরাধে আরও ২০টি মামলা রয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ৮টার দিকে রায়পুরের সোনাপুর ইউনিয়নের সিকদার রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব, মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ইউসুফ রায়পুরের কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া মোল্লারহাট এলাকার মিজি বাড়ির আবুল কাশেমের ছেলে।