ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্বশত্রুতার জেরে পাবনার সদরে ছুরিকাঘাতে রনি মণ্ডল (২৪) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমন হোসেন (২৭) নামের অপর এক যুবককে আটক করেছেন পুলিশ।
আজ সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়। এর আগে গতকাল রবিবার রাত ১২টার দিকে উপজেলার লঞ্চঘাট এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।