শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪২

খুন করে রিকশা ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চালককে খুন করে ঢাকা বাড্ডা আফতাবনগরে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত ওই রিকশাচালকের নাম আব্দুস সালাম (৬৫)। গতকাল রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে দশটার দিকে আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম শেরপুর সদর উপজেলার যুগনিবাগ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই মো. মাহফুজুল হাসান ফারুক। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এটি ছিনতাইয়ের ঘটনায় হত্যাকাণ্ড ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা সে বিষয়ে ও তদন্ত করে দেখা হচ্ছে।