ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তরুণ কুমার দাস (৫৬) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা নাটোরের বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশানে। শ্মশানের ভোগ ঘরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শ্মশান কমিটির দাবি, তরুণকে হত্যা করা হয়েছে এবং গ্রিল কেটে শ্মশানের ভান্ডার ঘর থেকে কাসার মালামালও চুরি করা হয়েছে।
গতকাল শনিবার শ্মশানের ভোগ ঘরের বারান্দায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত তরুণ পৌর এলাকার আলাইপুর এলাকার মৃত কালীপদ দাসের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মাহবুব রহমান জানান, তরুণ কুমারকে হত্যা করা হয়েছে। গ্রিল কেটে শ্মশানের ভান্ডার ঘর থেকে কাসার মালামালও চুরি করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।