শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৫

কুড়ালের আঘাতে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আর এ ঘটনা মৌলভীবাজারের বড়লেখায়। ঘটনার পর মামুনের ছেলে অভিযুক্ত নোমান হোসেন (৩০) পালিয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন।
গতকাল রবিবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।
বড়লেখা থানার ওসি জনাব, মো. আবদুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।
মরদেহ আজ সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে নোমান হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।