শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৪

একজনকে পিটিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টাকা চুরির অভিযোগে নারায়ণগঞ্জ শহরে বাবু ওরফে ছোট বাবু (৫৫) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলন মিয়া (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় নলুয়াপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে। বাবু ও মিলন একই এলাকার বাসিন্দা। বাবু স্থানীয় একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে কাজ করতেন।
এ ঘটনায় গতকাল রাতেই থানায় একটি হত্যা মামলা করেছেন বাবুর মেয়ে। ওই মামলাতে গ্রেপ্তার হয়েছেন মিলন মিয়া। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নাছির আহমেদ বলেন, বাবু ও মিলন উভয়েই মাদকাসক্ত। টাকা চুরির অভিযোগে ধাওয়া দিয়ে বাবুকে পিটুনি দেন মিলন। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মিলনকে গ্রেপ্তার করা হয়েছে।