শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৯

দুর্বৃত্তের গুলিতে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাদল মিয়া (৫০) নামে একজনকে নরসিংদীর পলাশে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাদল মিয়া ওই ইউনিয়নের ডাংগা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারে এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্রে করে পলাশের ডাঙ্গায় দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।
তিনি আরো বলেন, বাদল মিয়া কোনো পক্ষের ছিলেন না। দুই পক্ষের গণ্ডগোল থামাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।