শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৮

হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুদি দোকানি আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালীর (৭০) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে মুন্সীগঞ্জে। সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা শহরের জুবলী রোডে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে পূর্ব দেওসার এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ছেলে তাহের ঢালী, স্ত্রী জান্নাতুল ফেরদৌস, মেয়ে কারিমা, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান বিক্রমপুরী, সানাউল্লাহ সালেহী ও মো. জাহিদ হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা হত্যার সঙ্গে জড়িত সকল আসামিদের গ্রেফতার ও ফাঁসি দাবি করেন।